রিটার্ন পলিসি

আনন্দিক-এ আমরা সবসময় চেষ্টা করি আপনাকে নিখুঁত পণ্যটি পৌঁছে দিতে। তবুও যদি কোনো কারণে পণ্য ফেরত দেওয়ার প্রয়োজন হয়, তবে নিচের নিয়মাবলী প্রযোজ্য হবে:

পণ্য ফেরত দেওয়ার বৈধ কারণসমূহ:
• ক্ষতিগ্রস্ত পণ্য: যদি ডেলিভারির সময় পণ্যটি ভাঙা, ফাটা বা ত্রুটিপূর্ণ অবস্থায় পান।
• ভুল পণ্য: যদি আপনাকে ভুল ডিজাইন, রঙ বা সাইজের পণ্য পাঠানো হয়।
• অসম্পূর্ণ পণ্য: যদি অর্ডারের তুলনায় কোনো অংশ অনুপস্থিত থাকে (যেমন: গিফট বক্সের ভেতরে কার্ড বা জুয়েলারি নেই)।
• ছবির সাথে অমিল: পণ্যটি যদি ওয়েবসাইটের ছবি বা বিবরণের সাথে বড় ধরনের অসংগতিপূর্ণ হয়।

রিটার্নের শর্তাবলী:
• পণ্যটি অবশ্যই অব্যবহৃত, পরিষ্কার এবং অক্ষত অবস্থায় থাকতে হবে।
• পণ্যের সাথে থাকা মূল ট্যাগ, ইনভয়েস এবং আনন্দিক-এর নিজস্ব প্যাকিং বক্স অবশ্যই ফেরত দিতে হবে।
• পণ্য গ্রহণের ৭ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করতে হবে।

রিটার্ন প্রক্রিয়া:
১. আমাদের কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করে আপনার অর্ডার নম্বর উল্লেখ করুন।
২. রিটার্ন প্যাকেজের সাথে ট্র্যাকিং নম্বরটি যুক্ত করুন যাতে দ্রুত প্রসেসিং সম্ভব হয়।
৩. কুরিয়ার এজেন্টের কাছ থেকে রিটার্ন একনলেজমেন্ট লেটার সংগ্রহ করুন এবং তা নিরাপদ রাখুন।

Home
Messenger
0
Cart
Call
Login